খাজাঞ্চি ইউনিয়নে কেক কেটে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২২ ইং, ১০:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ২৮৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি। আজ বৃস্পতিবার সন্ধ্যায় স্থানীয় খাজাঞ্চী স্টেশন বাজারে কেক কাটা ও সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শওকত আলী, দৌলতপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজ আরব খান, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি নেতা সুলতান আহমদ, ওয়ার্ড বিএনপির নেতা রফিক মিয়া, চান্দ আলী, করিম মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সভাপতি সৈইদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শফিক খান, সহ-সভাপতি জমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা নজরুল ইসলাম তালুকদার, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কয়েছ আহমেদ সবুজ, সাবেক ছাত্র নেতা খয়ের আলী, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন, সেচ্ছাসেবক দল নেতা জয়নাল আহমেদ, মোহাম্মদ আলী, সাবেক ছাত্র নেতা সালেহ আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালমান আহমদ, সহ সভাপতি আরজু আহমেদ, ছাত্রনেতা জাকির হোসেন, মিজান আহমদ, মুজিব আহমদ, সুবেল আহমদ, লিমন আহমদ, মাসুম আহমদ, কবির মিয়া, রাজু মিয়া প্রমুখ।


