বিশ্বনাথে লামাকাজি ইউনিয়নে কৃষক দলের কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২২ ইং, ৯:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ২৯০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন কৃষক দলের কর্মী সভা আজ সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের সদস্য আব্দুস সাবুরের সভাপতিত্বে ও কৃষক দলের সদস্য আব্দুস সালামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার। প্রধান বক্তারা বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন লামাকাজি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির, বিশ্বনাথ পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক সেফু চৌধুরী।
বক্তব্য দেন উপজেলা কৃষক দল নেতা কদ্দুছ আলী, শাহিন চৌধুরী, আইন উদ্দিন, ইউনিয়ন কৃষকদল নেতা নুরুজ্জামান মেম্বার, আফতাব উদ্দিন, আবদুস শহিদ, দিলু মিয়া, মনসুর আলী, ছাত্রদল নেতা জুবায়ের আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কৃষকদল নেতা আছমত আলী শাহিন।
এসময় উপস্থিত উপজেলা কৃষকদল নেতা আবদুল গণি শাহ, আবু সালেহ, মিনহাজ উদ্দিন রাজু, নজরুল ইসলাম, আশক আলী, খাইরুল ইসলাম, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান মঞ্জু, আলী আহমদ, হাবিব আহমদ, শাহিন আহমদ, মনির উদ্দিন, গৌছ আলী, হাবিবুর রহমান, ইউনিয়ন কৃষকদল নেতা খোয়াজ আলী, আবদুস শহিদ, নান্নু মিয়া, আকমল হোসেন, তপুর আলী, আবদুশ শহিদ, নূর মিয়া, আশিক মিয়া, তৈয়মুছ আলী, বশর মিয়া, নোমান আহমদ, দিলু মিয়া, শামিম আহমদ, ছমির উদ্দিন, জসিম উদ্দিন, মছব্বির আলী, মাছুম আহমদ, শাহিন আহমদ, ইমন আহমদ, আলাল আহমদ, জুনাব আলী প্রমুখ।


