বিশ্বনাথ দশঘর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২২ ইং, ৯:২৩ অপরাহ্ণ | সংবাদটি ২৬৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়াবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার (৫ সেপ্টেবর) বিকেলে দশঘর ইউনিয়নের মাছুখালি বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দশঘর ইউনিয়ন বিএনপির সভাপতি তখদ্দুছ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এন সাজন আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যাম।
বক্তব্য দেন ইউনিয়ন দশঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিল উদ্দিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক তজমুল আলী, বিএনপি নেতা জাহেদ উদ্দিন, ইউপি যুবদলের সাবেক সভাপতি দিলু মিয়া, বর্তমান সভাপতি ফয়জুল রহমান। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুক মিয়া, ফজলু মিয়া, ছাত্রদল নেতা শাকিল আহমেদ, মাহিন আহমেদ, মোহাম্মদ আলী, শানুর আলী, তাজির আহমেদ, ইমরান আহমেদ, তাহসিন আহমেদ ইমন, সজিব, সুহেব প্রমুখ।


