বিশ্বনাথ ৮নং ওয়ার্ড পৌর সেচ্ছাসেবকদলের কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২২ ইং, ৭:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৪১৩ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: বিশ্বনাথ ৮নং ওয়ার্ড পৌর সেচ্ছাসেবকদলের কর্মীসভা সোমবার (২৬ সেপ্টেবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গৌছ খান। প্রধান বক্তার বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান,পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক শাহজাহান আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আবদুল মুমিন, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক তছলিম উদ্দিন, আরশ আলী, আবদুল গণি, নিজাম উদ্দিন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌর সেচ্ছাসেবকদল নেতা আবদুল কাইয়ুম।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক সাঈদ আহমদ, বিএনপি নেতা আজমল খান, জয়নাল আবেদিন, সেচ্ছাসেবকদল নেতা সেবুল মিয়া, পৌর যুবদলের সদস্য ওয়াসিম উদ্দিন, যুবদল নেতা জসিম উদ্দিন, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক বিলাল আহমদ, সাইদুর রহমান, সুজন আহমদ, সদস্য সুহেল আহমদ ডেনী, জয়নাল আবেদিন, জুয়েল আহমদ, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এনামুল হক, ওয়ার্ড সেচ্ছাসেবকদল নেতা শাহ রুপন মিয়া, মিহাদ খান, ফিরোজ আহমদ, মাছুম আহমদ, কামরুল মিয়া,আতিক আহমদ, রকিব আলী, শাব্বির আহমদ, রিপন মিয়া, রাসেল আহমদ, জাকির আহমদ, মুহিব আহমদ,ময়নুল মিয়া, মামুন মিয়া, সুহেল আহমদ, জাহেদ আহমদ, ইব্রাহিম মিয়া, রাজু, রাজন মিয়া, রহিম আলী, জয়নাল, তাহমিদ, সারকিন, ইসমাইল আলী, হুশিয়ার আলী, ফিরোজ মিয়া, অলিম আহমদ, শাহিন মিয়া,নূর আলম, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রুমন আহমদ প্রমুখ।


