বিশ্বনাথ অলংকারি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২২ ইং, ৯:২০ পূর্বাহ্ণ | সংবাদটি ২৩৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়াবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (৭ সেপ্টেবর) বিকেলে স্থানীয় পন্নাউল্লা বাজারে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী।
অলংকারি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন বজলু মিয়ার সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ আজাদ মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, বিএনপি নেতা আমির আলী, সজ্জাদ আলী মেম্বার, এডভোকেট খালেদ হোসাইন, ফরিদ আহমদ, দুলাল আহমদ, তাজুল ইসলাম সাজু, আহমেদ কিনু, আব্দুল কায়ূম, জাকির হোসেন, সেচ্ছাসেবক দল নেতা আমির আলী, ফখরুল ইসলাম,মাহবুব হাসান মাহফুজ।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল মছব্বির, কাওছার আহমদ তুলাই, চেরাগ আলি, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুবদল নেতা আব্দুল্লাহ মিয়া, আলতাব আলি মেম্বার, হেলাল আহমদ, আনোয়ার আলি, ছয়ফুল আলম জালালি, তুরন মিয়া, নুর মিয়া, রহিম উদ্দিন, চনরাজ, মনির মিয়া, গোলাব হোসেন, ময়না মিয়া, বাবুল মিয়া, আরফান মিয়া, দুলাল মিয়া, নাছির উদ্দিন, সোপন মিয়া, আলি হোসেন মোল্লাহ, মাছুম আহমদ, লাকি আহমদ, ছাইব আহমদ, মুকিত খাঁন, ছোরাব আলি, ময়নুল ইসলাম,রায়হান মিয়া, মুহাম্মদ আলি, গিয়াস উদ্দিন প্রমুখ।


