বিশ্বনাথ ইউনিয়ন সেচ্ছাসেবকদলের তথ্য উপাত্ত ফরম বিতরণ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২২ ইং, ১০:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ২৭০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের তথ্য উপাত্ত ফরন বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সন্ধ্য়ায় ইউনিয়নের নাজির বাজার এলাকা সম্পন্ন হয়েছে। উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রায়হান আহমদের সভাপতিত্বে ও সদস্য সাঈদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল আহমদ। প্রধান বক্তার বক্তব্যে দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান। বিশেষ অতিথি বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস সচিব আশিকুর রহমান রানা, উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ আব্দুল হান্নান রিপন, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস সচিব দুলাল মিয়া, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তাজউদ্দীন আহমদ কিনু, ছমির আলী, নুরুজ্জামান জামান, তসলিম উদ্দিন, আরশ আলী, মখবুল হোসেন, মিলাদ আহমদ, আবু সাইদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউপি বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
সভা বক্তারা বলেন, এ সরকারকে হঠিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। হামলা-মামলা-নির্যাতন চালিয়ে সরকার পতন আন্দোলন দমন করা যাবেনা। আগামী দিনে যেসকল আন্দোলনের ডাক আসবে সেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সেসকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করা আহবান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, সিলেটের কোটি মানুষের নেতা সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও তাঁর গাড়ী চালক আনছার আলী কে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান এবং বিএনপির ৪৪তম প্রতিষ্টাবার্ষিকীতে নারায়ণগঞ্জে যুবদল নেতা শায়ন ও সুজন পুলিশের গুলিতে নিহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।


