বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২২ ইং, ৮:০০ অপরাহ্ণ | সংবাদটি ৩৬৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ভোলায় দুই যুবদল কর্মী নিহত, নারায়াণগঞ্জে দুই ছাত্রদল কর্মী নিহতের প্রতিবাদে কেন্দ্রেীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেবর) বিকেলে স্থানীয় রেল স্টোশন বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মোঃ ফারুকের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক শরিফ আহমদ রাজু এবং সাংগঠনিক সম্পাদক আবদুর রব সরকারের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম-সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক তালকুদার গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক আমির উদ্দিন মেম্বার, খাজাঞ্চি ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শহিদ আহমদ মেম্বার।
বক্তব্য দেন বিএনপি নেতা কাওছার আহমদ তুলাই, মিন্টু মালাকার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম-সম্পাদক তাজ উদ্দীন কিনু, বিএনপি নেতা আবু সায়িদ, খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান সৈয়দ, ইউপি সেচ্ছাসবক দলের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ সবুজ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক লোকমান আহমদ।
সভায় বক্তারা বলেন, আজ চাল ও সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আওয়ামী লীগ জনগণের ন্যায়সঙ্গত যে আন্দোলন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে নতসাত করবার জন্য ক্ষমতাসীনদের সন্ত্রাসী বাহিনী ও সরকারের পুলিশের পেটুয়া বাহিনীর হামলায় সারাদেশের অসংখ্য নেতা-কর্মীরা আহত হয়েছেন, অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামীলীগ দেশের জনগণ ও বিএনপিকে ভয় পায় বলেই এখনো বিভিন্ন জেলায় বিএনপির সভা, সমাবেশে হামলা করছে। কারণ তারা জানে যদি আমরা সভা-সমাবেশ করি তাহলে সরকারের সকল অপকর্ম আমাদের সত্য কথার মাধ্যমে উঠে আসবে, তাদের মুখোশ জনগণের কাছে উম্মোচন হবে। ইনশাআল্লাহ অতিশীঘ্রই এই স্বৈরাচারের পতন হবে।
বক্তারা আরও বলেন, গুম-খুন করে সরকারকে ক্ষমতায় ঠিকে রাখা যাবেনা। দীর্ঘদিন ধরে সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে সরকারের গুম নামের কারাগারে বন্ধি করে রাখা হয়েছে। অভিলম্ভে সকল গুম ব্যক্তিদের মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। আগামী দিনে কেন্দ্রের ঘোষিত সকল কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামের অংশগ্রহন করার আহবান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির প্রশক্ষিণ বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, উপজেলা বিএনপির সদস্য আপ্তাব আলী, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহসভাপতি খায়রুল ইসলাম কবির মেম্বার, শওকত আলী, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান,সহ সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, দপ্তর সম্পাদক শিহাব উদ্দীন, ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ গিয়াস উদ্দিন সুহাগ,সমছু মিয়া, আবু সইদ, আনহার আলী, উপজেলা কৃষক দলের সদস্য কুদ্দুছ আলী, ওয়ার্ড বিএনপি নেতা দুদু মিয়া, সিরাজ মিয়া, আছলম আলী, রফিক মিয়া, মখবুল হুুসেন, সুনাই মিয়া, মুহিবুর রহমান, আমরুশ আলী, ইছবর আলী, কছির আলম, আরশ আলী, আলী আসগর খান, লোকমান হুসেন, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি জমির উদ্দীন, সাধারণ সম্পাদক নুর আলী, যুগ্ম সম্পাদক জামাল হুসেন, আনোয়ার হুসেন, জুয়েল আহমদ, আব্দুল ওয়াহিদ, সহ-সাধারণ সম্পাদক আবুল লেইছ, শেরওয়ান আহমদ সুমন, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলী, প্রচার সম্পাদক ফয়সল আহমেদ, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা সালমান আহমেদ, রহিম আলী, আরজু মিয়া, আতিক মিয়া, জাকির, বিলাল, ইমব, জাবেদ, আনসার, সুবেল প্রমুখ।


