বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২২ ইং, ৯:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৩৯৭ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা ও তথ্য উপাত্ত ফরম বিতরন অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেবর) বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি ইসামাঈল খানের বাড়িতে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছমির আলীর সভাপতিত্বে ও সেচ্ছাসেবকদল নেতা আরশ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক।
প্রধান বক্তার বক্তব্যে দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান।
বিশেষ অতিথি বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ইসমাইল খান, সাধারণ সম্পাদক হাফিজ আরব খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস সচিব ও খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশিকুর রহমান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল মিয়া, বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া ন্বেবার, সদস্য সচিব সুমন মিয়া, পৌর বিএনপির সহ ত্রান বিষয়ক সম্পাদক সেপু চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম, বিএনপি নেতা লুৎফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদ আহমদ, আব্দুল মুমিন, তসলিম উদ্দিন, সের আলী, এসপি সেপু, লিলু মিয়া, হাফিজুর রহমান, মস্তফা আবু ছালে,সমসের আলী, আব্দুর নুর, সাব্বির আহমদ, আশিক আলী, শামিম আহমদ, ছালেক আহমদ নাজমুল ইসলাম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ মাহমুদ নুমান।
এসময় ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


