শিগগিরই আসছে বিশ্বনাথ আট ইউনিয়ন কৃষকদলের কমিটি
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২২ ইং, ৫:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৩৫৫ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। শিগগিরই আসছে ইউনিয়ন কৃষক দলের কমিটি-এমন খবরে নেতাকর্মীরা পদ-পদবি পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। সম্প্রতি বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহবায়ক কমিটি গঠনের পরপরই ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করে উপজেলা কৃষকদল। ইতিমধ্যে উপজেলার আটটি ইউনিয়নে উপজেলা কৃষকদল নেতারা কমিটি গঠনের লক্ষে ইউনিয়ন কৃষকদলের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন। আগামী দুই একদিনের মধ্যে উপজেলার লামাকাজি, খাজাঞ্চী, অলংকারি, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দশঘর ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষনা হতে পারে। এমন খবর ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরদের মাঝে উৎসব বিরাজ করছে।
এদিকে, উপজেলার প্রতিটি ইউনিয়ন কৃষক দলের কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকেই। দলের বিরোধীতাকারী কাউকে নতুন কমিটিতে স্থান না দিতে এবং দলের গঠনতন্ত্র অনুযায়ী পদপ্রার্থী নেতাদের জীবনবৃত্তান্ত, দলীয় কর্মকাÐে ভূমিকা, তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে যাচাই-বাছাই করে এমন নেতাদের কমিটিতে দায়িত্ব দিতে উপজেলা কৃষক দলের প্রতি আহŸান জানিয়েছেন ইউনিয়ন কৃষক দলের পদপ্রার্থী ও তৃণমূল নেতাকর্মীরা।
সম্প্রতি ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। কারা আসছেন ইউনিয়ন কৃষকদলের দায়িত্বে-এ নিয়ে দলের নেতাকর্মীর মধ্যে চলছে ব্যাপক আলাপ-আলোচনা। এবার নতুন কমিটি গঠন হলে উপজেলায় কৃষক দল আরও চাঙা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।
উপজেলা কৃষক দলের একাধিক সূত্র জানিয়েছে, খুব শিগগিরই উপজেলার আটটি ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন করা হবে। এতে কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান ও আগামীদিনের সকল আন্দোলনকে সামনে রেখে ঢেলে সাজানোর জন্য কৃষক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে দলের একাধিক নেতা জানিয়েছেন।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা কৃষকদলের আহবায়ক ইরন মিয়া মেম্বার ও সদস্য সচিব সুমন মিয়া বলেন, উপজেলার আটটি ইউনিয়ন কৃষকদলের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। খুবই শিগগিরই ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষনা হতে পারে। সিলেট জেলা কৃষক দল ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনার নির্দেশে ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল নেতাকর্মীর মতামতের ভিত্তিত্বে আটটি ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হবে বলে তারা জানান।


