বিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সভা
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২২ ইং, ৫:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৩৪৬ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: বিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে স্থানীয় নাজির বাজার এলাকা এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক প্রভাষক মোনায়েম খান, জামাল আহমদ, মোহাম্মদ কাওছার খান, শামিম আহমদ মেম্বার, কদর আলী, আসাদুজ্জামান নূর আসাদ, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, আবুল মুমিন মামুন মেম্বার, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নুরুল মিয়া, সদস্য জসিম উদ্দিন জুনেদ, জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-আহবায়ক তানভীর আহমদ, সদস্য রুমেল আলী, কপি মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক নূরুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক তানিমুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম-সম্পাদক রাসেল আলী, সদস্য আবদুল কাইয়ুম প্রমুখ।


