বিশ্বনাথে সমাজকর্মী ইলিয়াস আলীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২২ ইং, ৭:০৪ অপরাহ্ণ | সংবাদটি ২৯১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথে শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্বনাথ ইউনিয়নের পূর্ব শ্বাসরাম (আবক্রপুর) গ্রামের বাসিন্দা, সমাজকর্মী মো. ইলিয়াস আলী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়েসহ আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ শুক্রবার বাদ এশা মরহুমের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে ও জানাযার নামাজ শেষে তাকে পাবিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানাগেছে।


