ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে –তাহসিনা রুশদীর
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২ ইং, ৫:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৩৪৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর বলেছেন, ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। বর্তমান এই সরকারকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ এখন স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে চায়, স্বাধীনভাবে কথা বলতে চায়। ভাতের এবং ভোটের অধিকার ফিরে পেতে বিএনপির আন্দোলনের সাথে দেশের মানুষ একাত্মতা পোষণ করেছেন। আমরা আন্দোলনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই।
তিনি বলেন, আমরা যে আন্দোলন করছি তা বিএনপি ক্ষমতায় যাবার জন্য নয়, আমরা আন্দোলন করছি মানুষ বেঁচে থাকার জন্য। আমরা চাই, জনগণের অধিকার জনগণ ফিরে পাক। আর অধিকার ফিরে পেতে হলে, আগে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সেই ভোটের অধিকার আমরা যতদিন ফেরত না পাব, ততদিন আমাদের মুক্তি নেই। মিথ্যা মামলা দিয়ে বিএনপির মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বন্ধি করে রেখে সরকার।
তিনি (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও সহযোগি সংগঠনের পৃথক তিনটি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।
পৃথক তিনটি ওয়ার্ড বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা শফিকুর রহমান, বশির মিয়া, কমর উদ্দিন ও পরিচালনা করেন লামাকাজি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির।
পৃথক বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামছুজ্জামান সমছু, সহ-সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম মোনায়েম খান, মোহাম্মদ কাওছার খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরমান খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপি নেতা খছরুজ্জামান খছরু, কাওছার আহমদ তুলাই, জাহিদুল ইসলাম, আয়াজ মিয়া।
এসময় লামাকাজি ইউপি বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবদুল হান্নান বাবুল, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান, শের আলী, উপজেলা কৃষকদলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন, খলিলুর রহমান, চুনু মিয়া, আলী আহমদ, বাবুল মিয়া, পৌর যুবদল নেতা নাজমুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম-সম্পাদক আখতার আহমদ, সদস্য আবদুল কাইয়ুম, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বকুল আহমদ, ছাত্রদল নেতা ইমরান মাহমুদ, কলেজ ছাত্রদল নেতা মামুন আহমদ, ইউপি ছাত্রদলের সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক আনহারসহ ওয়ার্ড বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


