বিশ্বনাথে ২ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২ ইং, ৬:১৫ অপরাহ্ণ | সংবাদটি ২৭০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ২ কেজি গাঁজাসহ মখলিছ আলী তাউজ (২৫) নামের এক মাদককারবারীকে আটক করেছে থানা পুলিশ। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের কবির হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে তাকে পৌর শহরের নতুন বাজারস্থ মাইক্রোবাস স্ট্যান্ড থেকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার ওসির নিদের্শে একদল পুলিশ পৌর এলাকার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়। অভিযানে থানার এসআই আজহার, এসআই আমিরুল ও এসআই শাহপরান মোল্লা নেতৃত্ব দেন।
দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আটককৃত মাদককারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদি মামলা দায়ের করে। আটককৃতকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


