বিশ্বনাথে আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২২ ইং, ৮:০২ অপরাহ্ণ | সংবাদটি ৪৬৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারস্থ আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (১১ ডিসেম্বর) ১৩ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী নতুন কমিটির অনুমোদন দেন মার্কেটের এম ডি সিরাজ উদ্দিন।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-মনোহর হোসেন মুন্না, সহ-সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহিন মিয়া, সহ-সাধারণ সম্পাদক তারেক আহমদ খজির, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন সজিব, অর্থ সম্পাদক সামাদ সরকার, প্রচার সম্পাদক জামাল উদ্দিন, সমাজ সেবা সম্পাদক আমির আলী, সদস্য এ কে এম তুহেম, শাহ ফয়ছল আহমদ, আব্দুল কাইয়ুম, রাসেল আহমদ। উপদেষ্টা মন্ডলী সদস্য আবদুস সালাম, মিজানুর রহমান, রাজিউর রহমান, জহুর আলী, আনোয়ার মিয়া।


