কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি কে স্বাগত জানিয়ে বিশ্বনাথে ছাত্রলীগের মিছিল
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২ ইং, ৬:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: কেন্দ্রীয় ছাত্রলীগের নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। (২৩ ডিসেম্বর) শুক্রবার বিকেলে পৌর শহরে বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কে স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু’ও নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়। দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া সেতুর মুখে পথসভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা রাজন আলীর পরিচালনায় পথসভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রুহেল খান, শাহান আহমদ, ছাত্রলীগ নেতা মুন্না আহমদ, সালমান আহমদ, রাহাত আহমদ, নুরুল ইসলাম নাহিদ, সাকিব আহমদ, রাহেল আহমদ, অমিত মালাকার, রাজিব আহমদ, জুবায়ের আহমদ, সুয়েব আহমদ, বাবলু আহমদ, আতিক আহমদ, জাফরুল হক, মাছুম খান, মৌরশ আহমদ, সালমান আহমদ, সাইদ আহমদ, সিদ্দিক আহমদ, জিসান আহমদ, মকবুল আহমদ, সাইফ আহমদ, তানভীর আহমদ, আল আমিন, রেদওয়ান আহমদ, সাইফুল ইসলাম জুনেদ, খালেদ আহমদ, পিংকু মল্লিক, মামুন আহমদ, রাসেদ, মাহবুব, রাহিম, জীবন প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, এ দেশের প্রতিটি গনতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজের অধিকার আদায়ের প্রানের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ইনানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পুণরায় শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে রাজপথে প্রতিটি আন্দোলন সংগ্রামে কাজ করবে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ।


