বিশ্বনাথে আ.লী নেতা পংকি খানের কুলখানি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২ ইং, ৬:২৫ অপরাহ্ণ | সংবাদটি ২২৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সালিশ ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী মরহুম পংকি খানের ইছালে ছোয়াব উপলক্ষে ২ দিন ব্যাপী কুলখানি অনুষ্ঠান আজ সোমবার পৌর এলাকার জাহারগাঁও গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
পংকি খানের পরিবারের সদস্যদের উদ্যোগে কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন খান, সহসভাপতি অ্যাডভোকেট মোসাঈদ আলী, নাজনিন হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহাসহ বিশ্বনাথ উপজেলা ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


