যুক্তরাজ্য গমণ উপলক্ষে বিশ্বনাথে দুই ছাত্রলীগ নেতা সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২ ইং, ৫:২২ অপরাহ্ণ | সংবাদটি ২২৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: উচ্চ শিক্ষা অর্জনের লক্ষে যুক্তরাজ্য গমণ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয় ও উপজেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) রাতে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা, বিশ্বনাথ সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
দুই ছাত্রলীগ নেতার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, তৃনমূল থেকে উঠা আসা বঙ্গবন্ধুর খাঁটি সৈনিক হচ্ছে ‘জয় ও মিয়াদ’। তারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে প্রতিটি আন্দোলন সংগ্রামে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ¯েøাগানে মুখরিত করে রাখতো রাজপথ। তাদের বিদেশ গমণে বিশ্বনাথের ছাত্র রাজনীতিতে কিছুটা শূন্যতা বিরাজ করবে। তবে যুক্তরাজ্যে গিয়েও তারা উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে ভ‚মিকা রাখবে।
অনুষ্ঠানে সবার কাছে নিজেদের উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া চেয়ে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয় ও উপজেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন। সভা শেষে ‘জয় ও মিয়াদ’কে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেলের সভাপতিত্বে ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকনের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সদস্য রফিক হাসান, মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আফিয়া রশিদ, উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুর রহমান সবুর, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সিলেট ল’কলেজের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


