যুক্তরাজ্য যুবদল নেতা সুমেদ খানের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২ ইং, ৪:৩০ অপরাহ্ণ | সংবাদটি ২১৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম- সম্পাদক ও ডেইলি বিশ্বনাথ ডটকমের পৃষ্টপোষক আব্দুল হামিদ খান সুমেদের পিতা, উপজেলার দশপাইকা গ্রামের প্রবীণ মুরব্বী মাফিজ খান (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ (৭ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃতকালে ৪ ছেলে, ৩ মেয়েসহ আত্বীয় স্বজন রেখেছেন।এদিকে, মরহুমের জানাযার নামাজ আজ বুধবার বেলা ৩টায় স্থানীয় দশপাইকা মোহাম্মাদিয়া মাদরাসা পাশে অবস্থিত শাহী ঈদগাহের ময়দানে অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাযার নামাজে বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের জানাযার নামাজে ইমামতি করে মাওলানা হাজী শফিকুর রহমান। জানাযার নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন করা হয়।


