বিশ্বনাথে ‘খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন’ গঠন
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩ ইং, ৭:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৪৬২ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে ‘১ম খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপ-রাজাগঞ্জ বাজার’ আয়োজনের লক্ষ্যে খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রায়হান আহমদকে সভাপতি ও আলী আহমদ শামীমকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট এই ফেডারেশন গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি মোজাহীদ আলী, শ্যামল চন্দ্র দেব, মঈন উদ্দিন, শিহাব উদ্দিন, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, প্রচার সম্পাদক আবদুল হালিম, সদস্য বায়েজিদ আহমদ ও মিজানুর রহমান।-প্রেসবিজ্ঞপ্তি


