বিশ্বনাথে বিএনপি নেতা খলিলুর রহমানের ইন্তেকাল, লুনার শোক
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩ ইং, ৮:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৩১৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মাছুখালি বাজারের ব্যবসায়ী ও উপজেলার দশঘর নোয়াগাঁও গ্রামের প্রবীণ মুরব্বী খলিলুর রহমান (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লা…রাজিউন)। (৪ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ৬টায় সিলেট শহরের একটি পাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যা’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।আজ বুধবার বাদ আসর মরহুম খলিলুর রহমানের জানাযার নামাজ স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
এদিকে, বিএনপি নেতা খলিলুর রহমানের মৃত্যুত্বে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা।
তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।


