জনবল সংকট দূর হলেই মানুষ পাবে কাঙ্খিত সেবা : বিশ্বনাথে সিভিল সার্জন
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪ ইং, ৭:১১ অপরাহ্ণ | সংবাদটি ১৯৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: সিলেটের সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরী বলেছেন, স্বাস্থ্যখাতে একটাই বড় সসস্যা সেটা হচ্ছে জনবল সংকট। জনবল সংকটের কারেণ মানুষকে পুরোপুরিভাবে সেবা দেয়া যাচ্ছেনা। তবে কিছু দিনের মধ্যেই জনবল সংকট দূর হবে। মানুষ পাবে কাঙ্খিত সেবা। তিনি সোমবার (১লা জানুয়ারি) বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত পুরস্কার বিতরণ ও স্বাস্ত্য কমপ্লেক্স ৫০ শর্যায় উন্নীত করণ উপলক্ষে কেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিভিল সার্জন আরো বলেন, বর্তমান সরকারের আমলে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষ আশানুরুপ সেবা পাচ্ছেন। দরিদ্র-অসহায় মানুষের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে উপজেলা হাসপাতাল। তিনি বলেন, আজ বিশ্বনাথ উপজেলা হাসপাতাল থেকে মানুষ সেবা পেয়ে উপকার ও উপকৃত হচ্ছেন মানুষজন। এভাবে সারা দেশে উপজেলা হাসপাতাল থেকে সেবা পেয়ে খুশি মানুষজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দিলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা: সজল এস চক্রবর্তীর ও নার্স রুনা লায়লা, শ্রাবনী কোচের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, ইউএইচএনপিও’র বিভাগীয় সম্পাদক ডা: জসিম উদ্দিন শরীফী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. স¤্রাট হোসেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, প্রাণী সম্পদ কর্মকর্তা নাহিদা রওরিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, ডাক্তার শাহাদাত হোসেন, সমাজকর্মী সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী নাছের রহমান, প্রবাসী আবু নাছের, আবাসিক মেডিকেল অফিসার রাজিব বৈঞ্চব, মেডিকেল অফিসার গৌতম সরকার, প্রমা তালুকদার বিন্তি, ডাক্তার মামুন মিয়া, নারসিং সুপারভাইজার জয়শ্রী দেব, সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন, প্রধান সহকারি আলী আহমদ, টিএলসিএ দিভাংশু গুণ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ভাল পারফরম্যান্স করায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করা হয়।


