নিখোঁজ আনসার আলীর মায়ের মৃত্যুত্বে বিশ্বনাথ বিএনপির শোক
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪ ইং, ৭:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৩১০ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি নিখোঁজ এম ইলিয়াস আলীর গাড়ি চালক নিখোঁজ আনসার আলীর মায়ের মৃত্যুত্বে বিশ্বনাথ উপজেলা-পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
শোকপ্রকাশকারীরা হলেন-বিশ্বনাথ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক মোনায়েম খান, সিরাজুল ইসলাম সিরাজ, জামাল আহমদ, মোহাম্মদ কাওছার খান, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন মেম্বার, তালুকদার গিয়াস উদ্দিন, তারেক আহমদ খজির, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মুসলিম আলী, আবদুল লতিফ, নাজিম উদ্দিন, তামভীর হোসেন মেম্বার, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির, যুগ্ম-আহবায়ক শাহজাহান, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরণ মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, পৌর কৃষক দলের আহ্বায়ক মোঃ নুর আলী, সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান মাহবুব, তাজ উদ্দিন আহমদ কিনু,নুরুজ্জামান জামান, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক তসলিম উদ্দিন, আরশ আলী, আব্দুল গনি, সুজন মিয়া, আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল রেজা, সদস্য সচিব জাকির হোসেন।
নেতৃবৃন্দ আজ বুধবার সন্ধ্যায় পৃথক শোক বার্তায় মরহুমার রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।


