বিশ্বনাথে বিএনপি নেতার মৃত্যুত্বে তাহসিনা রুশদীর শোক
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪ ইং, ৯:৩৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৮২৩ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি, দশঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সালিশ ব্যক্তিত্ব, দশঘর ইউপির সাবেক মেম্বার আবুল হোসেনের মৃত্যুত্বে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর।
তিনি (আজ রবিবার) সকালে এক শোক বার্তায় বলেছেন, আবুল হোসেন ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। তাঁর শুণ্যতা সহজে পুরণ হওয়ার নয়। তিনি মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।


