বিশ্বনাথে সেচ্ছাসেবকদল নেতার স্বরণে মিলাদ-দোয়ামাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪ ইং, ৯:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৩০৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: সিলেটের বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক ছমির আলীর স্বরণে মিলাদ-দোয়ামাহফিল অনুষ্টিত হয়েছে। আজ রবিবার বাদ আসর উপজেলা সেচ্ছাসেবকদলের উদ্যোগে উপজেলার গড়গাঁও জামে মসজিদে এ মিলাদ-দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন গড়গাঁও জামে মসজিদের ইমাম। দোয়ামাহফিলে উপজেলা বিএনপি, সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়ামাহফিল শেষে মরহুম ছমির আলীর বাড়িতে ছুটে যান বিএনপি ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। এসময় ছমির আলীর পরিবার তারা মরহুমের পরিবারের খোজ খবর নেন ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলতাবুর রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, উপজেলা সেচ্চাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম-আহবায়ক নূরজ্জামান, তাজ উদ্দিন আহমেদ কিনু, নূরজ্জামান, গোলাম আকবর, বিএনপি নেতা আবু বক্কর, মরম আলী, ইসকর আলী, তুরণ আলী, হোসেন মিয়া, আমির আলী, কামাল মিয়া।


