বিশ্বনাথে ১০২ বোতল বিদেশী মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪ ইং, ৯:২২ পূর্বাহ্ণ | সংবাদটি ২৩৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে পুলিশের অভিযানে ১০২ বোতল ভারতীয় মদসহ কাওছার আহমদ (৩২) নামের এক মাদককারবারী আটক করেছে থানা পুলিশ। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দনগর গ্রামের বাসিন্দা। শনিবার রাত সাড়ে ১১টায় বিশ্বনাথ উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাকে বিদেশী মদসহ আটক করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, বিশ্বনাথ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ভারতীয় ১০২ বোতল মদসহ এক মাদককারাবারীকে আটক করতে সক্ষম হয়।
১০২ বোতল মদসহ একজন আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এস আই মোজ্জামেল হোসেন, আটককৃত ব্যক্তি একজন মাদক কারবারী। আটককৃত ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদি হয়ে থানা মামলা দায়ের হয়েছে। আজ রবিবার আটককৃতকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।



