বিশ্বনাথে ৭০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক চালক আটক
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৪ ইং, ১০:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৩০৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ৭০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক চালক মুছলেহ উদ্দিন (৪০) কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে পৌর শহরের জানাইয়া রাস্তার গেইটের সামন থেকে তাকে আটক করা হয়। সে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলার লস্করপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে। এসময় ভারতীয় চিনি বহনকারী নাম্বার বিহীন একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। এঘটনায় বিশ্বনাথ থানা পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১। আর ওই মামলায় আটক ট্রাক চালক মুছলেহ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। ট্রাকটি থানায় জব্দ রয়েছে।
ভারতীয় ৭০ বস্তা চিনিসহ ট্রাক চালক আটকের সত্যতা স্বীকার করে ডেইলি বিশ্বনাথ ডটকমকে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে এবং আটক ট্রাকটি থানায় জব্দ রয়েছে।



