ভোট বর্জন করে মানুষ প্রমাণ করেছে সিলেট-২ আসন ইলিয়াস আলীর ঘাটি—তাহসিনা রুশদীর
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৪ ইং, ৯:২২ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৩১ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: আওয়ামী লীগের এক তরফা কথিত সাজানো ডামি নির্বাচন প্রত্যাখান করে ভোট কেন্দ্রে না যাওয়ায় সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের গণতন্ত্রকামী জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। গতকাল রবিবার (৭ জানুয়ারী) রাতে গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি সিলেট-২ আসনের বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আবারও প্রমাণ করেছেন এ আসন ইলিয়াস আলী ঘাটি এবং এই অবৈধ সরকারের পাতানো নির্বাচনে জনগণের অংশগ্রহণ নেই।
তিনি বিবৃতিত্বে বলেন, প্রহসনের এই নির্বাচনকে নিয়ে দেশের মানুষের কোনো আগ্রহ ছিলনা। তার প্রমাণ ভোটের দিন মুক্তিকামী মানুষ দিয়েছেন। ভোট কেন্দ্রে ভোটারবিহীন অবস্থায় অলস সময় পার করেছেন জনগণের টাকায় নিয়োগকৃত সরকারি কর্মচারীরা। সরকারি হাজার হাজার কোটি টাকা খরচ করে এই ভূয়া নির্বাচন সম্পন্ন করেছে সরকার। ইনশাআল্লাহ অচিরেই এই ডামি নির্বাচন বাতিল করে জনগণের অংশগ্রহণে একটি অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হবে সরকার। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মুক্তিকামী মানুষকে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
লুনা বিবৃতিত্বে আরও বলেন, আবারও দিবালোকের ন্যায় প্রমাণিত হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন কখনো নিরপেক্ষ ও সুষ্ঠ হয় না। সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর নির্বাচনী আসনে মাত্র ৫% ভোট কাস্ট হয়েছে: বাকী ভোট গুলো নৌকার কর্মীরা নিজেরাই সিল মেরেছে। তাই ওপর প্রার্থীরা নির্বাচন বর্জন করেছে। ভোট বর্জনের মাধ্যমে এ অঞ্চলের মানুষ প্রমাণ করেছে তাদের প্রিয় নেতা ইলিয়াস আলী তাদের হৃদয়ে রয়েছেন। এজন্য আমাদের (ইলিয়াস পরিবার) পক্ষ থেকে এ অঞ্চলের মানুষের কাছে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। ভয়ভীতি হামলা, মামলা, নিয়ে বিশ্বনাথ-ওসমানীনগরের মানুষ তাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে একদিন গুম নামক কারাগার থেকে মুক্ত করবে ইনশাল্লাহ।



