নিখোঁজ আনসার আলীর মায়ের মৃত্যুত্বে রুহুল কবির রিজভীর শোক
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৪ ইং, ৫:২০ অপরাহ্ণ | সংবাদটি ২৩৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ব্যক্তিগত গাড়ি চালক নিখোঁজ আনসার আলীর মাতা নূরজাহান বেগমের মৃত্যুত্বে গভীর ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ সোমবার দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে শোকবার্তায় রুহুল কবির রিজভী বলেন, নূরজাহান বেগমের মৃত্যুত্বে তার পরিবার-পরিজনের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। পরহেজগার নারী হিসেবে মরহুমা নূরজাহান বেগম কে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্যধারণের ক্ষমতাদান করেন।
তিনি শোক বার্তায় আরও বলেন, নূরজাহান বেগমের রুহের আত্বার মাগফেরাক কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্বীয়স্বজন, গুণীগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


