বিশ্বনাথে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪ ইং, ৬:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ২০৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে অনুষ্ঠিত হয়েছে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহি ঘোড়ার দৌড় প্রতিযোগীতা। সোমবার (১লা জানুয়ারি) উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজির গ্রামের উত্তরের মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৬০টি ঘোড়া নিয়ে দৌড়ে অংশ গ্রহন করছেন সৌখিন ঘোড়ার মালিকরা। সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল এই ঘৌড় দৌড় প্রতিযোগীতা।
ঘোড়ার দৌড় প্রতিযোগীতা কমিটির সদস্যরা জানান, দীর্ঘ প্রায় ১২বছর ধরে ঘোড়ার দৌড় প্রতিযোগীতা বন্ধ ছিল। পূর্ব পুরুষদের ঐতিহ্য এই ঘোড়ার দৌড় প্রতিযোগীতা বিলিন হতে চলেছে। প্রায় ১২বছর পর তারা ঘোড়ার দৌড় প্রতিযোগীতার আয়োজন করায় জনমনে দেখা দিয়েছে আনন্দের বন্যা। ফলে এই ঐতিহ্য ধরে রাখতে তিনি সকলের কাছে সার্বিক সহযোগীতা কামনা করেছেন।


