বিশ্বনাথে নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৪ ইং, ৪:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ২৪৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ করে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও খাজাঞ্চী ইউপির সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে উপজেলার খাজাঞ্চী এলাকার বিভিন্ন বাজারে গণসংযোগ করে স্থানীয় বিএনপির ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।
এসময় মানুষকে ‘ডামি নির্বাচনে ভোটকেন্দ্রে না গিয়ে বর্জনের আহ্বান জানান তারা। এসময় স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।



