বিশ্বনাথে বিএনপি নেতা আবুল হোসেন মেম্বার আর নেই
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪ ইং, ৯:১৮ পূর্বাহ্ণ | সংবাদটি ২৮৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, দশঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সালিশ ব্যক্তিত্ব, দশঘর ইউপির সাবেক মেম্বার আবুল হোসেন (৬০) আর নেই। তিনি আজ রবিবার (১৪ জানুয়ারী) সকাল ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-৫ ছেলে, ৪ মেয়েসহ আত্বীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুত্বে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ বারের মতো তাকে একনজর দেখতে লোকজন তার বাড়িতে ভিড় করেন।
এদিকে, মরহুমের জানাযার নামাজ আজ রবিবার বেলা আড়াইটায় দশঘর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানাগেছে।


