বিশ্বনাথে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের পিতার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪ ইং, ১১:১৭ পূর্বাহ্ণ | সংবাদটি ২৯৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাবেল সামাদ ও সাবেক ছাত্রনেতা সাহেল সামাদের পিতা, চান্দভরাং গ্রামের প্রবীণ মুরব্বী আনোয়ার হোসেন ওরপে আগুর মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার সকাল ১০টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ আছর মরহুমের নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানাগেছে।


