বিশ্বনাথে রাতে শীর্তাত মানুষের পাশে কম্বল নিয়ে হাজির ইউএনও
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৪ ইং, ৮:১৯ অপরাহ্ণ | সংবাদটি ২০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে চরম বিপাকে পড়েছেন গরিব-দুঃখী শীতার্ত মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষরা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাসা-বাড়িতে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হচ্ছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। গতকাল বুধবার (১০ জানুয়ারী) রাত ১০টার পর শুরু হয় তাঁর কম্বল বিতরণ। গরিব অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মাঝে কম্বল পৌঁছে দিচ্ছেন বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা আক্তার। বুধবার রাতে উপজেলার রামপাশা-লামাকাজি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসবাস করা ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুস্থ, অসহায় আবেগে আপ্লুত হয়ে পড়েন।এসব শীতবস্ত্র উপজেলার গ্রামে গ্রামে ঘুরে অসহায়দের মাঝে বিতরণ অব্যাহত থাকবে বলে জানা গেছে।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা আক্তার বলেন, শীতে কোনো দুস্থ পরিবার যেন শীতের কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে এসে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।


