বিশ্বনাথে নকিখালি হইতে উজাইজুরি সড়কের বেহাল দশা। পরিনত হয়েছে মিনি পুকুরে
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৪ ইং, ১:০৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৩০৬ বার পঠিত
জামাল মিয়া,বিশ্বনাথ
প্রায় ৫ বছরেও সংস্কার হয়নি বিশ্বনাথ নকিখালি ইজাইজুরি রোডের প্রায় ৯ কিলোমিটার (এলজিইডি) সড়ক। নকিখালি হইতে আনরপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক। এই তিন কিলোমিটার সড়কের অবস্থা এতই নাজুক হয়েছে যানবাহন তো চলা দুরের কথা পাঁয়ে হেঁটে চলাও মারাত্বক হয়ে পড়েছে। সড়ক দিয়ে বিশ্বনাথ উপজেলা হাজারো মানুষ চলাচল করেন। বেশ কয়েকটি গ্রামের মানুষের জেলা ও উপজেলায় আসা-যাওয়ার একমাত্র ভরসা। এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদরাসার ছাত্র ছাত্রীরা আসা যাওয়া করতে তাদের আনেক কষ্ট হয়। রাস্তায় এমন ধরনের গর্ত হয়েছে রিকশা ও সিএনজি যোগে গর্ভবর্তী মহিলা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। খানা-খন্দকে ভরপুর সড়ক সংস্কার দাবি জানিয়েছেন এলাকাবাসি। স্থানীয় পৌরসভার কাউন্সিলর শামিম আহমেদ বলেন, অনেক বছর সংস্কার হয়নি হয়নি এই রাস্তাটি। সাবেক এমপি এহিয়া চৌধুরী সময় একবার রাস্তাটি সংস্কার হয়, তার পরে আর এই রাস্তাটি সংস্কার হয়নি। আমাদের বর্তমান এমপি শফিকুর রহমান চৌধুরী এ রাস্তাটি সংস্কার করবেন বলে আমাদের ওয়াদা দিয়েছেন। মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। অবস্থা এতই নাজুক পায়ে হেঁটে চলাও ঝুঁকিপূর্ন। উর্দ্দতন কতৃপক্ষের কাছে আমাদের দাবি দ্রুত যেনো রাস্তাটি সংস্কার করা হয়। তাতে এলাকার মানুষ খুবই উপকৃত হবে। স্কুল ছাত্র গ্রামের ইমরান আহমদ বলেন, আমি ইলামের গাও উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করি। স্কুলে যেতে রাস্তার জন্য পোহাতে হয় নানা দুর্ভোগ। ভুক্তভোগি গ্রামগুলোর বাসিন্দারা কয়েক কিলোমিটার কাদা পানি ভেঙ্গে চলতে হচ্ছে প্রতিনিয়ত। বয়স্করা এখন এই রাস্তা দিয়ে চলতে আনেক কষ্ট হয়। রাস্তা এখন বড় বড় পুকুরে পরিনত হয়েছে। এই অঞ্চলের রাস্তা জেন মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্যবসায়ী ইয়াছিন আলী বলেন, আমরা খুব কষ্টে মধ্য আছি এই রাস্তার জন্য। বর্তমানে রাস্তাটি মরন ফাঁদে পরিনত হয়েছে। এটি এখন আর রাস্তা নয় যেন মিনি পুকুরে পরিনত হয়েছে। তাই রাস্তাটি দ্রুত সংস্কার করার দাবি জানাই। অটোরিসকা চালক রফিক আলী ও গিয়াস উদ্দিন বলেন, সড়ক সংস্কার না করায় ঝুকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। জরুরী ভিত্তিতে সড়ক সংস্কার করার জন্য সরকারের উর্ধতন কতৃপক্ষের প্রতি জোরদাবি জানান। ইলামের গাও গ্রামের আব্দুস সালাম বলেন, নকিখালি আনরপুর রোডের প্রায় ৩ কিলোমিটার রাস্তার করুন অবস্থা আমাদের এলাকাবাসির দাবি আমাদের রাস্তাটি যেনো দ্রুত সংস্কার করা হয়। তাতে এলাকাবাসি উপকৃত হবে। রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদের সাথে বার বার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। এ ব্যাপারে স্থানীয় এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।


