বিশ্বনাথে পূজামন্ডপ পরিদর্শন করলেন জামায়াত নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪ ইং, ৮:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১২০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে বিশ্বনাথে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ‘উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ। বুধবার (৯ অক্টোবর) বিকেল থেকে পৌর শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে মন্ডপগুলোর খোঁজ-খবর নেন জামায়াতের নেতাকর্মীরা।
পূজামন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের এসিস্ট্যান সেক্রেটারী মাহফুজুর রহমান বাবুল, উপজেলা জামায়াতের যুব বিভাগের এসিস্ট্যান সেক্রেটারী জামাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।


