বিশ্বনাথে আহত সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪ ইং, ৩:৪১ অপরাহ্ণ | সংবাদটি ২০৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বনাথে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের দতা নাকক স্থানে বাস-সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে গুরুতর আহত অটোরিকশা চালকের মৃত্যু । শনিবার সকাল ১০ টার সময় চিকিৎসাধীন অবস্থায় ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। সে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে বাইশঘর গ্রামের মৃত ইজবর আলীর ছেলে ইজার আলী (৩৮)অটোরিকশা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদউদ্দীন খান, তিনি বলেন ইজার আলী খুব দরিদ্র পরিবারের সন্তান তার বাবা নেই মা অসুস্থ তার আয় রোজগারেই চলতো তার পরিবার তার দুইটা সন্তান ও আছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া বলেন, সিএনজি চালিত অটোরিকশা চালক ইজার আলী মারা গেছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তবে মামলার ব্যাপারে আলাপ চলছে।
উল্লেখ : গত বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর থেকে সিলেটগামী বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় বিশ্বনাথের দতা নামক স্থানে। সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৪ জন যাত্রী শুরুত্বর আহত হন। আহতরা হলেন বিশ্বনাথ থানার দশঘর ইউনিয়নে বাইশঘর গ্রামের মৃত: ইজবর আলীর ছেলে অটোরিকশা চালক ইজারআলী (৩৮), সিএনজি অটোরিকশার যাত্রী কুমিল্লা জেলার মুরাদনগর থানার বড়পিপড়িয়া গ্রামের হান্নান মিয়ার ছেলে সুহেল মিয়া (৩৭), তার স্ত্রী লেখা বেগম (৩০), ও তার ছেলে ইয়াছিন মিয়া (১৩)। গুরুত্ব আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। একই পরিবারের ৩ সদস্য আত্বীয়ের বাড়ীতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আহত হন তারা।


