বিশ্বনাথে দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৪ ইং, ৫:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১০১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ^নাথে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বিশ^নাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার (০২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় রায়ের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) এবং পৌর প্রশাসক আলা উদ্দিনের পরিচালনায় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ। সভায় উপজেলার ২৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন,থানা পুলিশ ও আনসার বিডিপির পক্ষ থেকে নেওয়া প্রস্তুতির কথা সভায় তুলে ধরেন নির্বাহী অফিসার। আগের চাইতে এবারের দুর্গাপূজা প্রশাসনের পক্ষ থেকে আরো বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব সেচ্ছাসেবক দ্বারা মন্ডপে নিরাপত্তা নেওয়া সহ ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে অতীতের মতো বিশ^নাথে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি,সূধীজন সহ সকল ধর্মের মানুষের প্রতি আহবান জানান নির্বাহী অফিসার (ইউএনও)।
সভায় বক্তব্য দেন উপজেলা বিশ্বনাথ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার দয়াল উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের সহকারি জেনারেল ম্যানেজার আবদুল্লাহ শিকদার, আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক বিভাংশু গুণ বিভু, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মালাকার, দপ্তর সম্পাদক বিজয় চন্দ্র দে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।


