বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪ ইং, ৭:২০ অপরাহ্ণ | সংবাদটি ১৬১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার রামপাশা বাজার ও হাবড়া বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, ভেজাল খাদ্যপণ্য বিক্রি, মজুদ ও রাস্তায় যাতায়াতে অবৈধ প্রতিবন্ধকতা সৃষ্টি দায়ে বিশ্বনাথ বাজার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পুরানবাজার, নতুনবাজার, রামপাশা বাজার ও হাবড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ এবং ৪৫ ধারায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে পৃথক পৃথক মামলায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এ জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘অভিযানকালে ব্যবসায়ীদের সীমিত এবং সহনীয় লাভে পণ্য বিক্রয় করতে বলা হয়েছে। সেই সাথে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রতিদিন হালনাগাদ করতে নির্দেশনা দেয়া হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিটরিংয়ের কার্যক্রম অব্যাহত থাকবে।


