নূর ফাউন্ডেশন’র শিক্ষাবৃত্তি প্রদান ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৪ ইং, ৬:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১৯২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বনাথ পৌরশহরে অবস্থিত,ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর তত্ত্বাবধানে, নূর ফাউন্ডেশন রামধানা বিশ্বনাথ সিলেটের অর্থায়নে অনুষ্ঠিতব্য শিক্ষাবৃত্তি (পরিক্ষা) গত ২৫ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। পরিক্ষায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নেয়। ৪টি ক্লাসে অংশগ্রহণকারী পরিক্ষার্থী ছিলো ৮৩৫জন। গত নভেম্বর ১৪ তারিখে তাঁর চুড়ান্ত ফলাফলও ঘোষণা করেন পরিক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ দুলাল আহমদ। আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ (বৃহস্পতিবার)বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১টায় ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন,ক্যামব্রিয়ান কলেজ বিশ্বনাথ শাখার পরিচালনা পর্ষদ চেয়ারম্যান শাহীন আহমদ রাজু। শাহীন আহমদ রাজু আরো বলেন, নূর ফাউন্ডেশন এর নির্বাহী সকল সদস্যদের মতামতের ভিত্তিতে, আমরা নির্ধারিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও-মেধার আলোকে আরো ৫০টি বিশেষ বৃত্তি পরিক্ষার্থীদের প্রদান করবো। আমাদের ২৬ তারিখের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকিতে সদয় সম্মতি জানিয়েছেন,বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব মুকতাবিস উন-নুরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


