বিশ্বনাথে তাতিকোনা উন্নয়ন সংস্থা নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫ ইং, ১০:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ২২৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের তাতিকোনা গ্রামের যুবসমাজের উদ্যোগে সামাজিক সংগঠন গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারী) বাদ মাগরিব স্থানীয় ইউপি সদস্য মো: তানবীর হোসেনের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। তরুন সংগঠক আবুল কালাম রুনুর সভাপতিত্বে ও হাসান হাফিজুর রহমান টিপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য তানবীর হোসেন, শিক্ষানুরাগী রাজু মিয়া, তানিমুল ইসলাম তানিম, শরীফ আহমদ, মোসলেহ উদ্দিন আহমদ বাবর, আফসার মিয়া, মমতাজ উদ্দিন আহমদ তামিম, আব্দুল আহাদ, এম আহমদ আমিম, মো:হাবিবুর রহমান উজ্জল। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ রেজাউল করিম।এসময় উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, খছরু মিয়া, মিলাদ মিয়া,সুলতান আহমদ লাহিন, হাবিবুর রহমান মান্না, হোসাইন আহমদ আলবাব,হামিদুর রহমান শাহান, এবাদুল হক, মো: ইকবাল হোসেন, জমির আলী, হাসান আল মামুন, নাবেদ ওমর, তৌহিদুর রহমান তাছিম, মাসুক মিয়া, লিটু মিয়া, মিছবাউর রহমান দিপু, অলিউর রহমান কামরান, এবিনুল ইসলাম, টিটু মিয়া, রাহিম আহমদ, আলী আহমদ সাইম, মুয়েব আহমদ সানি, নাহিদ, রিফাত, এমদাদুল হক, আরফান আহমদ ইহাব,মাহমুদুর রহমান কাইফ।
সভায় সর্বসম্মতিক্রমে ইউপি সদস্য মো: তানবীর হোসেন কে সভাপতি ও মোসলেহ উদ্দিন বাবর কে সাধারন সম্পাদক করে তাতিকোনা উন্নয়ন সংস্থা নামে সামাজিক সংগঠনের আংশিক কমিটি ঘোষনা করা হয়।


