বিশ্বনাথে নদীর পাড়ের মাটি কাটায় জরিমানা
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫ ইং, ১২:০৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১৭৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদীর পাড়ের মাটি কাটার দায়ে ৩ জনকে আটকের পর জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দেওকলস ইউনিয়নের মাইজপাড়া গ্রামে বাসিয়া নদীর পাড় থেকে মাটি মাটি কাটার অভিযোগে ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত) অনুসাওে ধারা ৬ (ঙ) লংঘন করায় ১৫ (১) অনুসাওে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, অবৈধভাবে নদী পাড়ের মাটি কেটে তারা সরকারি খাস জমির মাটি নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। সরকারি আইন অমান্য কওে কেউ মাটি বা বালু উত্তোলন করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


