বিশ্বনাথে সমাজসেবক আবদুল হান্নানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫ ইং, ১২:৩৩ পূর্বাহ্ণ | সংবাদটি ২৩১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে সমাজসেবক আবদুল হান্নানের পরিবারের অর্থায়নে রমজান মাস উপলক্ষে এলাকার শতাধিক গরীব-অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল (২৭ মার্চ) বৃহস্পতিবার দুপুরে উপজেলার দশপাইকা গ্রামের আবদুল হান্নানের বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
তিনি বলেন, যেকোনো দুর্যোগে আবদুল হান্নানের পরিবার এলাকার মানুষের পাশে দাড়াঁন। প্রতিবছরের ন্যায় এবার রমজান মাসে এলাকার হত-দরিদ্র মানুষে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এ মহতি উদ্যোগ প্রসংশার দাবিদার। এলাকার প্রবাসী ও বিত্তবানরা অসচ্ছল পরিবারের পাশে এগিয়ে আসার আহবান জানান।
আবদুল মান্নানের সভাপতিত্বে ও দিলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সমাজসেবক জয়নাল আবেদিন, হান্নান মিয়া, আনছার আলী। এসময় এলাকার বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


