বিশ্বনাথে গাঁজাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৫ ইং, ২:০৪ অপরাহ্ণ | সংবাদটি ১৬৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ১৮০ গ্রাম গাঁজাসহ এক মাদক সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল জমশেরপুর গ্রামের মৃত লোকমান আলীর ছেলে তুরণ মিয়া (৪২)। (২৩ এপ্রিল) বুধবার রাতে তাকে উপজেলার বৈরাগী বাজার এলাকা থেকে আটক করা হয়। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
গাঁজাসহ একজন আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ (২৪ এপ্রিল) বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানায় এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


