বিশ্বনাথে পনাউল্লা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি রুহেল, সম্পাদক নাজমুল
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫ ইং, ৯:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্যে দিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লা বাজার বণিক সমিতির প্রথম নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার পনাউল্লাহ বাজার আছান উল্লা ইসলামী একাডেমিতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ১৫৬জন। এ নির্বাচনে ৪টি পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ভোটগ্রহন শেষে শান্তিপূর্ণভাবে ভোট গনণা সমাপ্ত হয়। এ নির্বাচনে অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে নুরুল আলম, কার্যকরী পরিষদের সদস্য পদে আবদুস সালাম, মছাব্বির আলী এবং স্বপন মিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে সহ-সভাপতি পদে ইছবর আলী (হরিণ প্রতীক) নিয়ে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী কমর আলী (মোবাইল প্রতীক) নিয়ে ৫১ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে (ফুটবল প্রতীক) নিয়ে নাজমুল ইসলাম ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আবদুল করিম (কাপ-পিরিচ প্রতীক) নিয়ে ৭১ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে সেবুল আহমদ (মই প্রতীক) নিয়ে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মুনসুর আলী (টিউবওয়েল প্রতীক) নিয়ে ৬৩ ভোট পেয়েছেন।
অর্থ সম্পাদক পদে নজির মিয়া (বই প্রতীক) নিয়ে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আল আমিন (চশমা প্রতীক) নিয়ে ৭০ ভোট পেয়েছেন।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন অলংকারি ইউনিয়নের বড়তলা মজহারিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নজমুল ইসলাম ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন হাজি ইয়াছিন উল্লাহ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নানু মিয়া।


