বিশ্বনাথে নুরে মোজাস্সাম শিল্পী গোষ্ঠির উপদেষ্টারা সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৫ ইং, ১০:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের নুরে মোজাস্সাম ইসলামী শিল্পী গোষ্ঠির উপদেষ্টাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার ( ২০ জুলাই) দুপুর ২টায় বিশ্বনাথ পৌর এলাকার ইলামেরগাঁও শাহ আমিন উল্লাহ মাদ্রাসার হল রুমে এ সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ আমিন উল্লাহের সভাপতিত্বে ও নুরে মোজাস্সাম ইসলামী শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরনের পরিচালনায় অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নুরে মোজাস্সাম ইসলামী শিল্পী গোষ্ঠির উপদেষ্টা ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, নুরে মোজাস্সাম ইসলামী শিল্পী গোষ্ঠির উপদেষ্টা দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও সোনালী বাংলাবাজার উচ্চ বিদ্যালয় বাস্তবায়ন কমিটির কোষাধ্যক্ষ ইরন মিয়া, ইলামেরগাও শাহ আমিন উল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ছাদিকুর রহমান। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্টানে ইসলামী সংগীত পরিবেশন করেন নুরে মোজাস্সাম ইসলামী শিল্পী গোষ্ঠির সদস্য মোবারক মাহদী। অনুষ্ঠানে সংর্বধিত অতিথিদের সম্মান স্বারক প্রদান করা হয়।


