যুক্তরাজ্যে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের ২য় বর্ষপূর্তি উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং, ২:৩১ পূর্বাহ্ণ | সংবাদটি ১২২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: যুক্তরাজ্যে সামাজিক সংগঠন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের ২য় বার্ষিকী উদযাপন সম্পন্ন হয়েছে। সোমবার ( ১৫ সেপ্টেবর) যুক্তরাজ্যের ব্যাথনাল স্টান বেতনাল গ্রীন, দেশি লাউঞ্জে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুক্তরাজ্যে শাখার সভাপতি শফিউর রহমান খান জামিলে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল ও সহকারী ট্রেজারার শামিম নুরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন যুক্তরাজ্য টাওয়ার হেমলেট এর সাবেক ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম সিরাজ। প্রধান বক্তার বক্তব্য দেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকের সাধারণ সম্পাদক গুলজার খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেরাওয়াত করেন মোহাম্মদ কামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকের ভাইস প্রেসিডেন্ট মিসবাহ উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক তৈমুছ আলী, সমাজসেবক আফাজ আলী, আবুল খায়ের, রাজু খান, সিরাজ উদ্দিন, বসির উদ্দিন, নাজমুল ইসলাম, খালেদ খান, মুমিন মিয়া, ইয়াকুব মিয়া, খালিছ মিয়া, মুজিব আহমদ।
অনুষ্টানে বক্তারা বলেন, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে খুব অল্প দিনেই বিশ্বনাথের যুবসমাজের জন্য তারা প্রচুর কাজ করে যাচ্ছেন। আমাদের জন্মস্থান বিশ্বনাথের বর্তমান প্রজন্মের জন্য এই সংগঠন যুগান্তকারী সব কর্মসূচী হাতে নিয়েছে। আমরা প্রবাসীরা বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের এ সকল কর্মকাণ্ডে অভিভূত, আমরা তাদের পাশে আছি মাদক ও নেশামুক্ত সুশৃঙ্খল যুবসমাজ গঠনে তাদের কার্যক্রম যেন আরো বেগবান হয় এই প্রত্যাশা করি।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের ভাইস প্রেসিডেন্ট রাজু মিয়া, সহ-সভাপতি আসরাফ খান, শাহ কামাল উদ্দিন, নজরুল ইসলাম নজর, সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন সেবুল, সদস্য আব্দুল কুদ্দুস ইমন, বাবুল উদ্দিন, ফুটবল কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, ক্রিকেট কো-অর্ডিনেটর পারভেজ হাসান, সিনিয়র সদস্য কামরুজ্জামান, সদস্য সালিক মিয়া, আসরাফ উদ্দিন বিপ্লব, গণমাধ্যমকর্মী শেখ নুমান, আব্দুল মুমিন শাহ ও নিজাম উদ্দিন।
সভায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিক ভুমিকা ও গত ২৪/২৫ সনের সকল কার্যক্রম উপস্থাপন করেন বিশিষ্ট ক্রীড়া সংঘঠক ট্রেজারার আবু মনসুর।
অনুষ্ঠান পরবর্তীতে আগত অতিথিবৃন্দ সহ সংঘঠনের সকলকে নিয়ে আপ্যায়নে উদযাপন অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শেষ হয়।


