নর্থ সাউথে কোরআন অবমাননার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫ ইং, ৪:০৬ অপরাহ্ণ | সংবাদটি ১৪৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ যোহর উপজেলা সদরের মাদানিয়া মাদরাসার সামন থেকে তাওহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে শেষে পৌর শহরের বাসিয়া সেতুর মুখে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, উগ্রবাদি অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি দাবি করে এর পিছনে দেশে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্টের কোন অপচেষ্টা রয়েছে কি না খতিয়ে দেখার আহ্বান জানান। দেশের সাম্প্রদায়িক স¤প্রীতি রক্ষায় সরকার ও আলেম সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা স্বত্তে¡ও পূজামন্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে যারা উস্কানীমূলক আচরণ করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সভায় বক্তারা আরও বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন অবমাননা করে মুসলিম উম্মার অনুভূতিতে আঘাত করেছেন। তাকে দ্রæত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাংলাদেশের তাওহিদী জনতা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। যারা কোরআন ও নবী করিম (সা.) নিয়ে অবমাননাকর কাজ করেছেন, তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।
সমাবেশে হেফাজতে ইসলাম বিশ্বনাথ উপজেলার আহ্বায়ক মাওলানা কামরুল ইসলাম ছমীরের সভাপতিত্বে ও বিশ্বনাথ জামিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন জামিয়া মোহাম্মাদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মতিন, জামিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক মুফতি আল আমীন রাহমানী, আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম কাওছার আহমদ, জামিয়া মোহাম্মাদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা হাবীবুল্লাহ খান, জামিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান, আল আশরাফ ছাত্র সংসদের জিএস আবদুল্লাহ বিন লিটন চৌধুরী, সাহিত্য সম্পাদক আবু হুরায়রা, ছাত্রনেতা নোমান আহমদ প্রমূখ।


