ফ্রান্সে জাতীয়তাবাদী ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সভা-দোয়ামাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৫ ইং, ১২:২২ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ফ্রান্সে জাতীয়কাবাদী ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে নিখোঁজ বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া ও সিলেট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাহসিনা রুশদির লুনার সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ই অক্টোবর) ফ্রান্সের ক্যাতসিমা সোনার বাংলা রেষ্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তাহসিনা রুশদীর লুনা।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের সকল সমস্যা সমাধান করবে। দেশ ও জাতির কল্যাণে দেশের এ ক্রান্তিলগ্নে বিএনপিই একমাত্র জনগণের ভরসাস্থল।’ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দেশ-বিদেশের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্স বিশ্বনাথ উপজেলা শাখার নির্বাচিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আসিক মিয়া, আচাব আলী, আমির আলী।
সংগঠনের গঠনমূলক বক্তব্য রাখেন শাহ সুমন আমিন, মামুন আহমেদ চৌধুরী, আব্দুল আহাদ, সাইদুর রহমান, আবুল লেইছ, সাজ্জাদ মিয়া (লামাকাজি), নাজিম উদ্দীন, জাতীয়তাবাদী ফোরাম এর সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, আহমেদ আলী, আমিনুর রহমান সাজ্জাদ, জুনেদ আহমেদ জিসান, বিকাশ পাল, জাহাঙ্গীর হোসেন (লামাকাজি), বুরহান, তারেক, মামুন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নিজাম উদ্দিন, রুবেল আহমেদ, সাইফুল ইসলাম, বাবুল হোসেন, জাহেদ, আফরুজ আলী, মাসুদুর রহমান নানু, জাহাঙ্গীর আলম (আলমপুর), রোমান উদ্দিন, জহির মিয়া, নরুজ্জামান, বাবুল আলী, আমিরুল, জয়নাল আহমদ জয়, মোস্তাক আহমদ, আব্দুল মোমিন, রুমেল প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়া করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লামাকাজি ইউনিয়নের সাবেক সভাপতি এবং সিলেট জেলা ছাত্রদলের মহানগর কমিটির সাবেক যুগ্ন আহবায়ক মামুন আহমদ চৌধুরী।


