বিশ্বনাথে পৌর সেচ্ছাসেবক-লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫ ইং, ১০:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৭ বার পঠিত
নিজস্ব সংবাদাতা:: সিলেটের বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবক লীগ যুগ্ম-সম্পাদক শামীম আহমদ (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে। (২২ অক্টোবর) বুধবার সন্ধ্যায় পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে থাকা বিশ্বনাথ থানায় মামলা নং ১০ (তাং ২২.০৬.২৫ইং)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী নিখোঁজের পর ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যাওয়া রনক্ষেত্রের ঘটনায় আহত হওয়ার প্রায় ১৩ বছর পর গত ৬মে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর পুত্র হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ১০৫ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরোও প্রায় ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। ওই মামলার এজাহারনামী অভিযুক্ত হচ্ছেন গ্রেপ্তারকৃত সেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদ। আদালতের নিদের্শনায় পরবর্তিতে বিশ্বনাথ থানা পুলিশ মামলাটি রের্কড করে। যার নং ১০ (তাং ২২.০৬.২৫ইং)।
বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।


