বিশ্বনাথে প্রতিবন্ধি সৎভাই ও মা’কে মারধরের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫ ইং, ১২:১৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে শারীরিক প্রতিবন্ধি আবদাল আহমদ ও তার মা রুফিয়া বেগমের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল (১৭ আগষ্ট) শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের মান্দারুকা গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আবদাল আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তার মা রুফিয়া বেগমও প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। আবদাল মান্দারুকা গ্রামের মৃত মনফর আলী ছেলে।
এ ঘটনায় আবদাল মিয়া বাদী হয়ে, তার সৎভাই জামাল আহমদকে প্রধান অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অন্য অভিযুক্তরা হলেন, জামাল আহমদ, বাদশা মিয়া, বাবুল মিয়া, সারং মিয়া, সুজিনা বেগম ও জোসনা বেগম। তারা একই বাড়ির বাসিন্ধা।
আবদাল তার অভিযোগে উল্লেখ করেছেন, বিবাদীদের সাথে আমাদের পূর্ব রয়েছে। তারা চায়, আমি ও আমার মা ভাইকে বসত বাড়ি হইতে তাড়িয়ে দিতে। গতকাল রাতে বিবাদী হঠাৎ করে আমার মা রুপিয়া বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। বাধা নিষেধ করলে বর্ণিত বিবাদীরা আমাকে চড় থাপ্পড় ও লাটি দিয়ে মারধর করে। এতে আমার শরীরে লীলা ফোলা জখম হয়। আমার মুখে লাথি মারলে আমার অর্ধেক দাঁত ভেঙ্গে যায়। আমার মা রুপিয়া বেগম ও আমার ভাই আমাকে রক্ষা বাচতে আসলে তাদেরকেও টানা হেছড়া করে। আমাদের আত্নচিৎকারে আশ-পাশের লোকজন আসিলে আমরা প্রাণে রক্ষা পাই। বিবাদীরা আমাদেরকে দীর্ঘদিন ধরে এভাবে মারপিট করিয়া আসিতেছে। বর্তমানে তাদের ভয়ে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমি ও আমার পরিবারের যে কোন ক্ষতি সাধন করিতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে সৎভাই জামাল আহমদ জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে আমার ফুফাত ভাইয়ের সাথে দস্তাদস্তি হয়েছে। পরে মুরব্বিয়ানরা তাকে চিকিৎসায় পাঠিয়েছেন। এ ঘটনায় মামলা করলে কি আর করার আছে।
এ ব্যাপারে বিশ্বনাথ অফিসার ইনচার্জ ওসি এনামুল হক চৌধুরী জানান, প্রতিবন্ধি আবদাল আহমদের অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা গ্রহণ কার হবে।


